আজ এসএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী | Daily Chandni Bazar আজ এসএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ ২৩:৪৭
আজ এসএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

আজ এসএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

 এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে যাচ্ছেন দেশের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী|
বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে আজ মঙ্গলবার শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত| এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা|
দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষা দিয়ে| ২৪ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে| আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে|
এদিন ভোকেশনালের শিক্ষার্থীরা দেবেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা| ১৪ মে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে| ১৭ থেকে ২১ মে তাদের ব্যবহারিক পরীক্ষা ও ১ থেকে ১৮ জুন ‘বাস্তব প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হবে|
নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে এসব পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে|
নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী|
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষা দেবেন|
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বসছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী|
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে|”
এবারই প্রথমবারের মত এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা|
এ পরীক্ষা আয়োজনে সবগুলো পরীক্ষাকেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর|