সলঙ্গায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের পানি বিতরণ | Daily Chandni Bazar সলঙ্গায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের পানি বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ০২:১১
সলঙ্গায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের পানি বিতরণ
সলঙ্গা, সিরাজগঞ্জ সংবাদদাতা:

সলঙ্গায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের পানি বিতরণ

সলঙ্গায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের গতকাল মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে বিনামূল্য পানি বিতরণ করা হয়েছে। ছাত্রদল নেতা নাসির উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এবং সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও সলংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই “হেল্প ডেক্স” টি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম,সলঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হোসেন, ছাত্রনেতা আসাদ,ওমর ফারুক, রাসেল, সজিব, সাজু আনোয়ার, হিজল, হাসিব সহ আরো প্রমূখ।