রংপুরে গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান | Daily Chandni Bazar রংপুরে গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ০২:২৪
রংপুরে গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান
জালাল উদ্দিন, রংপুর ঃ

রংপুরে গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান

গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণে তিন দফা দাবি জানিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা  মটর মালিক সমিতি  তিন দফা দাবির মধ্যে রয়েছে- বর্তমান জ্বালানি মূল্যের সাথে সংগতি রেখে দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া সরকার কর্তৃক নির্ধারণ, সরকার কর্তৃক আগামীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে কঠোর মনিটরিং নিশ্চিত করা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে এবং পরিবহনখাতের লোকসান এড়াতে একটি ভারসাম্যপূর্ণ ভাড়ার তালিকা প্রণয়ন করা| মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দাবি স¤^লিত স্মারকলিপি প্রদান করেন রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি আলী মো. শরিফুল আলম হিরু ও সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ| মটর মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা বর্তমানে চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন| পরিবহনের ˆদনন্দ্বিন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আগের নির্ধারিত ভাড়ায় যানবাহন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে| এর ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে প্রায়ই অনাকাঙ্খিত বাকবিতণ্ডার ঘটনার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে| মটর মালিক সমিতির তিন দফা দাবি বাস্তবায়ন হলে এ সংকট কেটে যাবে বলে মনে করছেন তারা| এ সময়  উপস্থিত ছিলেন রংপুর জেলা  মটর মালিক সমিতির সহ-সভাপতি মোসহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান জিহান, কোষাধ্যক্ষ সায়দুর রহমান, সড়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ার, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম চৌধুরী হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ |