রাজশাহী বোর্ডে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসির প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন | Daily Chandni Bazar রাজশাহী বোর্ডে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসির প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ০২:২৫
রাজশাহী বোর্ডে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসির প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহী বোর্ডে শান্তিপূর্ণ পরিবেশে  এসএসসির প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায়  প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ১ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, জটিলতা বা অনিয়মের খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের আট জেলায় ২৭৪টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।