বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ০০:১৪
বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছাগল আনতে গিয়ে প্রাণ গেল সুমনের
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই গ্রামের মো. আবদুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে সুমন বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।