প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ০১:০৯
রায়গঞ্জে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
রায়গঞ্জ সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী একটি গ্রামীণ সড়ক স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। এতে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় তরুণ ও ছাত্রশিবিরের কর্মী-সমর্থকেরা একত্রিত হয়ে সড়কটির খানাখন্দ ভরাট ও মেরামত করেন। কোনো সরকারি বরাদ্দ ছাড়াই তারা সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় কাদা-পানিতে পথ চলা দুর্বিষহ হয়ে উঠত, বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য। তবে তারা এটিকে সাময়িক সমাধান উল্লেখ করে দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।
চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. নয়ন শেখের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় আরও অনেকে অংশ নেন।