নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিকের মৃত্যু, শোকাহত সাংবাদিক মহল | Daily Chandni Bazar নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিকের মৃত্যু, শোকাহত সাংবাদিক মহল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২৬ ১২:৪৩
নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিকের মৃত্যু, শোকাহত সাংবাদিক মহল
নন্দীগ্রাম, বগুড়া সংবাদদাতা

নন্দীগ্রামে প্রবীণ সাংবাদিকের মৃত্যু, শোকাহত সাংবাদিক মহল

বগুড়ার নন্দীগ্রামে  প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকার মৃত্যুবরণ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তার  মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মহসিন আলী তিনি দীর্ঘদিন ধরে পেশাগত নিষ্ঠা ও সততার সঙ্গে আজ ও আগামীকাল প্রতিকায় কর্মরত ছিলেন । এ ছাড়াও তিনি নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসেবে ছিলেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ এপ্রিল বিকেলে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বাড়ি নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামে। তিনি ওই কিশমোতুল্লাহর পুত্র। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, পরিশ্রমী ও সৎ চরিত্রের মানুষ।
তার মৃত্যুতে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক মহল মনে করছেন, তার মৃত্যুতে স্থানীয় সংবাদ অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।