অশ্লীল নৃত্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মোশারফ হোসেন | Daily Chandni Bazar অশ্লীল নৃত্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মোশারফ হোসেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২৬ ১২:৪৬
অশ্লীল নৃত্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ

অশ্লীল নৃত্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মোশারফ হোসেন

 বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার নিজস্ব ভেরিফাইড  ফেসবুক পেইজে এক সতর্কীকরণ বার্তায় তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশ্লীল নৃত্যের ভিডিও তার নজরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি  তিনি পোষ্টের মাধ্যমে বলেন বৈশাখী মেলা, স্কুলের বিদায়ী অনুষ্ঠান, জামাই মেলা, শ্রমিক দিবসসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে দলীয় প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তার নিজের ছবি ব্যবহার করে অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে অনুমতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে, তবে কোনোভাবেই অশ্লীলতা বরদাশত করা হবে না। এমন কর্মকাণ্ড সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এমপি মোশারফ হোসেন আরও বলেন, “নিজস্ব স্বার্থে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শালীনতা বজায় রেখে অনুষ্ঠান আয়োজন করতে হবে এবং সমাজের ইতিবাচক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখতে হবে।
একই সঙ্গে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, কোথাও অশ্লীল অনুষ্ঠান হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।