বগুড়ায় ১যুগ পূর্তিতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো বারবিকিউ রেস্টুরেন্ট | Daily Chandni Bazar বগুড়ায় ১যুগ পূর্তিতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো বারবিকিউ রেস্টুরেন্ট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২৬ ২২:১৫
বগুড়ায় ১যুগ পূর্তিতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো বারবিকিউ রেস্টুরেন্ট
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ১যুগ পূর্তিতে নতুন আঙ্গিকে
যাত্রা শুরু করলো বারবিকিউ রেস্টুরেন্ট

বগুড়ায় ১যুগ পূর্তিতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো বারবিকিউ রেস্টুরেন্ট। শুক্রবার বিকেলে শহরের জলেশ্বরীতলায় প্রধান অতিথি হিসেবে যুগপূর্তি আয়োজন ও নতুন আঙ্গিকে সজ্জিত রেস্টুরেন্টটির উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া অত্যন্ত সমৃদ্ধ একটি নগরী। এই অঞ্চলের ভোজন রসিক মানুষের চাহিদাপূরণে সময়ের ব্যবধানে ফ্রাঞ্চাইজি রেস্টুরেন্টসহ একাধিক রেস্তোরা গড়ে উঠেছে। সেই যাত্রায় নিজেদের সুনাম অক্ষুন্ন রেখে বারবিকিউ এর এক যুগ পূর্তি সত্যি প্রশংসনীয়। বাদশা বলেন, দীর্ঘ ২০ বছর রাজনৈতিক বৈষম্যে বগুড়া উন্নয়নবঞ্চিত ছিলো। তবে বগুড়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই বৈষম্য দূর করে বগুড়ায় সমতার উন্নয়ন প্রতিষ্ঠা করা হবে। সেই যাত্রায় উদ্যোক্তা থেকে শুরু করে সকল ব্যবসায়ী যেন নির্বিঘ্নে তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করে যাবেন। বারবিকিউ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেদের এর সার্বিক পরিচালনায় ও পরিচালক মিরাজুল ইসলাম মিলনের ব্যবস্থাপনায় যুগপূর্তি এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি'র সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপি'র সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলী এখতিয়ার তালুকদার তাজু ও সাধারণ সম্পাদক এম এ রশিদ। নবযাত্রার এই আয়োজন এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ব্যবসার সমৃদ্ধি কামনাসহ দেশ ও দেশের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একযুগ পূর্তির এই আয়োজন প্রসঙ্গে বারবিকিউ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেদ জানান, ২০১৩ সালের ২৬শে সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে বর্তমানে বগুড়ার পাশাপাশি রাজধানী ঢাকায় তারা অত্যন্ত সুনামের সাথে আরো দুইটি শাখা পরিচালনা করছেন। সুদীর্ঘ এই যাত্রায় বগুড়ার মানুষের যে ভালোবাসা তারা পেয়েছেন প্রতিষ্ঠানের পক্ষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভাল মানের খাবার পরিবেশনের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই তাদের মূললক্ষ্য। আজীবন সকলের ভালবাসা ও আস্থা নিয়ে এভাবেই পথ চলতে চান তারা। আগামীর প্রতিটি যাত্রায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।