জয়পুরহাট জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ে ‘প্রেক্ষিত জাপান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা এবং জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিমসহ অন্যান্যরা।
সেমিনারে বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।
তারা জানান, জয়পুরহাট টিটিসি থেকে জাপানি ভাষা কোর্স সম্পন্ন করে ইতোমধ্যে অনেকেই কর্মসংস্থানের উদ্দেশ্যে জাপানে পাড়ি জমিয়েছেন। এ উদ্যোগকে সরকারের একটি ইতিবাচক ও সময়োপযোগী কর্মসংস্থানমুখী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।