বগুড়ার কাহালুতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ার কাহালুতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মে, ২০২৬ ০০:৩২
বগুড়ার কাহালুতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক কন্যাশিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. মজিবর রহমান (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার নারহট্ট ইউনিয়নের কড়ইগোকুল গ্রামে।

গ্রেপ্তারকৃত মজিবর রহমান ওই গ্রামের মৃত জব্বার হোসেনের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ফুসলিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে কাহালু থানা পুলিশ রোববার অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেপ্তার করে। পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এসআই শাপলা মজুমদার জানান, ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।