ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন উপজেলার সাবেক চেয়ারম্যানদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা, নাশকতা ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র জানায়, এসব সাবেক জনপ্রতিনিধিদের অনেকে রাজধানী ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ।
গত পাঁচ দিনের ব্যবধানে দেশের তিন সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান Arun Kanti Roy Sitan-কে। তিনি গাবতলী উপজেলার অপসারিত চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
এর আগে শনিবার (৯ মে) রাতে মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান Pavelur Rahman Shafik Khan-কে তার নির্বাচনী এলাকা ঘটকচর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় তাকে সহযোগিতার অভিযোগে ‘বোটানিক অ্যারোমা’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী আসাদুজ্জামান লিটনকেও আটক করা হয়েছে।
এর একদিন আগে শুক্রবার (৮ মে) ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বগুড়ার ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান Abdul Hai Khokon-কে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।