একজন পরীক্ষার্থী, দায়িত্বে ৮ কর্মকর্তা-কর্মচারী: বগুড়ার কেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য | Daily Chandni Bazar একজন পরীক্ষার্থী, দায়িত্বে ৮ কর্মকর্তা-কর্মচারী: বগুড়ার কেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মে, ২০২৬ ০২:৪০
একজন পরীক্ষার্থী, দায়িত্বে ৮ কর্মকর্তা-কর্মচারী: বগুড়ার কেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য
নিজস্ব প্রতিবেদক

একজন পরীক্ষার্থী, দায়িত্বে ৮ কর্মকর্তা-কর্মচারী: বগুড়ার কেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য

বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এর একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। পুরো কক্ষে পরীক্ষা দিচ্ছে মাত্র একজন শিক্ষার্থী। আর সেই পরীক্ষার দায়িত্ব পালন করছেন প্রশাসন, শিক্ষক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট আটজন কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষার দিন এ চিত্র দেখা যায়। বড় একটি কক্ষে একটি বেঞ্চে বসে একাই পরীক্ষা দেয় ওই শিক্ষার্থী। বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় ওই কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মাত্র একজন। তবে শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হয়েছে।

কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার সব নিয়ম মেনেই কেন্দ্র পরিচালনা করা হয়েছে। পরীক্ষার্থী একজন হলেও দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও জানান, কেন্দ্রে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী শিক্ষক, পুলিশ সদস্য এবং অফিস সহায়করা।