বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, স্ত্রীর পরকীয়ার অভিযোগ | Daily Chandni Bazar বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, স্ত্রীর পরকীয়ার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ০১:০৭
বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, স্ত্রীর পরকীয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা, স্ত্রীর পরকীয়ার অভিযোগ

বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্যত্র বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি বিভিন্ন ধরনের ডাল আমদানি ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল যাদবের স্ত্রী কয়েক মাস আগে তাদের আট বছর বয়সী কন্যাসন্তানকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন রাহুল। পরে দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেলা ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।