বগুড়া ডিএনসির উপ পরিচালক জিললুর রহমানের কৃতিত্ব,সারদায় বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড অর্জন | Daily Chandni Bazar বগুড়া ডিএনসির উপ পরিচালক জিললুর রহমানের কৃতিত্ব,সারদায় বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড অর্জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ০১:১৬
বগুড়া ডিএনসির উপ পরিচালক জিললুর রহমানের কৃতিত্ব,সারদায় বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড অর্জন
নিজস্ব প্রতিবেদক

বগুড়া ডিএনসির উপ পরিচালক জিললুর রহমানের কৃতিত্ব,সারদায় বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড অর্জন

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বগুড়া কার্যালয়ের উপ পরিচালক মোঃ জিললুর রহমান বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহীতে অনুষ্ঠিত ৩৫ দিনব্যাপী আর্মস ট্রেনিং কোর্স এ সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জন করে “বেষ্ট ট্রেইনি এ্যাওয়ার্ড” লাভ করেছেন।সম্প্রতি বাংলাদেশ পুলিশ একাডেমী-তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক থেকে উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে ( আর্মস ট্রেনিং কোর্স ফর দ্যা মেম্বার অফ ডি এন সি) (৪র্থ ব্যাচ-২০২৬)” অনুষ্ঠিত হয়। ৫০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এ কোর্সের চূড়ান্ত ফলাফলে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন মোঃ জিললুর রহমান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভাপতিত্ব করেন বাসুদেব বণিক। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোঃ জিললুর রহমানের এ অর্জনে বগুড়া ডিএনসি পরিবারসহ সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করছেন, তাঁর এই সাফল্য মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিএনসির এ ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।