আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল | Daily Chandni Bazar আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মে, ২০২৬ ১৩:০৮
আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল
আদমদীঘি, বগুড়া সংবাদদাতা

আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল

 বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালসন গ্রামে জিল্লুর রহমান (৫১) দীর্ঘদিন যাবত জটিল রোগে আক্রান্ত হয়ে শর্য্যাশায়ী থাকার পর গতকাল শনিবার (১৬ মে) সকালে তার নিজ বাড়ি থেকে বগুড়া হাসপাতালে নেয়ার পথে ৮টা ২০মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। সে আওয়ামী যুবলীগ আদমদীঘি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে সন্তানসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। ওইদিন বাদ আছর আদমদীঘি হাই স্কুল মাঠে মরহুম জিল্লুর রহমানের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। তার নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃর্বসহ বিপুল মানুষ অংশ গ্রহন করেন।