কাহালুতে বাস-অটোরিকশা সংঘর্ষ: মা-মেয়ে নিহত, চালক আহত | Daily Chandni Bazar কাহালুতে বাস-অটোরিকশা সংঘর্ষ: মা-মেয়ে নিহত, চালক আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৬ ০০:০২
কাহালুতে বাস-অটোরিকশা সংঘর্ষ: মা-মেয়ে নিহত, চালক আহত
নিজস্ব প্রতিবেদক

কাহালুতে বাস-অটোরিকশা সংঘর্ষ: মা-মেয়ে নিহত, চালক আহত

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু থানার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাজীপাড়া গ্রামের জেনি আক্তার (৩৮) ও তার মেয়ে তাইফা আয়েশা তনু (২০)। তারা দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে নওগাঁগামী এভার গ্রীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জেনি আক্তার ও তার মেয়ে তনুর মৃত্যু হয়। অটোরিকশাচালক শাওন (১৮) গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।