বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত দুই মাসে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শনিবার সাত মাস বয়সী আয়াত নামে এক শিশু মারা যায়।
রবিবার (২৪ মে) বিকেলে বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে শজিমেক হাসপাতালেই ৪৮ জন।
গত ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত পরিস্থিতি
মোট ভর্তি: ৫৮৮ জন শিশু
ছাড়পত্র: ৫২৩ জন
ল্যাবে পাঠানো সিরাম: ৪৩৩টি
হাম পজিটিভ: ১৮ জন
ল্যাবে নিশ্চিত হাম পজিটিভ হওয়া ১৮ জনের মধ্যে ধুনট, সদর, শাজাহানপুর ও বগুড়া পৌরসভায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে।
মৃত্যুর তথ্য গত দুই মাসে হামের উপসর্গে মোট ১৮ শিশু মারা গেছে। এর মধ্যে বগুড়ার ৯ জন এবং অন্যান্য জেলার ৯ জন। চিকিৎসকরা জানিয়েছেন, হামের সরাসরি সংক্রমণের চেয়ে পরবর্তী জটিলতা যেমন নিউমোনিয়া, তীব্র ডায়রিয়া ও মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস) এর কারণে শিশুদের মৃত্যু হচ্ছে।
সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, বগুড়ায় হামের সংক্রমণ এখনো তুলনামূলক কম, তাই রেডজোন ঘো