ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমানে যা করল স্কুল ছাত্র | Daily Chandni Bazar ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমানে যা করল স্কুল ছাত্র | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৬ ০০:৫০
ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমানে যা করল স্কুল ছাত্র
নিজস্ব প্রতিবেদক

ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমানে যা করল স্কুল ছাত্র

হৃদয় রহমান। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাবার কাছে নতুন মোটরসাইকেল চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হৃদয় রহমান স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। সে ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, হৃদয় কয়েকদিন ধরে বাবার কাছে ঈদে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য জেদ ধরে আসছিল। বাবা আব্দুল লতিফ তাকে বলেছিলেন, এখন হাতে পর্যাপ্ত টাকা নেই, টাকা হলেই কিনে দেবেন। এতে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

নিহতের বাবা আব্দুল লতিফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এত সামান্য কারণে আমার ছেলে এভাবে চলে যাবে, তা কখনো ভাবতে পারিনি।”

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।