বগুড়াবাসীর জন্য সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫টি পদে চাকরির সুযোগ | Daily Chandni Bazar বগুড়াবাসীর জন্য সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫টি পদে চাকরির সুযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মে, ২০২৬ ০১:০৪
বগুড়াবাসীর জন্য সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫টি পদে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়াবাসীর জন্য সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫টি পদে চাকরির সুযোগ

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে ১৪ ও ১৬তম গ্রেডের ১৫৫টি পদে জনবল নিয়োগের আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসমূহ ও পদসংখ্যা:

স্টোরকিপার — ১০টি পদ (গ্রেড-১৬, বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা)

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১০টি পদ (গ্রেড-১৬)

পরিসংখ্যানবিদ — ৬টি পদ (গ্রেড-১৪, বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা)

ড্রাইভার — ৫টি পদ (গ্রেড-১৬)

স্বাস্থ্য সহকারী — ১২৩টি পদ (গ্রেড-১৬)

বয়সসীমা: ৪ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের সময়সীমা:

আবেদন শুরু: ৬ মে ২০২৬ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০২৬ বিকেল ৪টা

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা (সব পদের জন্য একই)।

গুরুত্বপূর্ণ শর্তাবলি:

প্রার্থীকে অবশ্যই বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।

একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ভিজিট করুন: http://alljobs.teletalk.com.bd/csbogura