বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী | Daily Chandni Bazar বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মে, ২০২৬ ১৮:০৩
বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৯ এর সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এক ছাদের নিচে মিলিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণায় মেতে ওঠেন সাবেক শিক্ষার্থীরা। পুনর্মিলনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়, আড্ডা, ছবি তোলা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। স্কুলের শ্রেণিকক্ষ, খেলার মাঠ আর প্রিয় শিক্ষকদের ঘিরে খুঁজে ফেরেন শিক্ষাজীবনের নানা স্মৃতি। অনুষ্ঠানকে ঘিরে নাচ, গান ও ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক শিক্ষার্থীরা। তাদের মতে সময়ের ব্যবধানে পেশা ও জীবনের ব্যস্ততা বাড়লেও স্কুলজীবনের বন্ধুত্ব আজও অটুট রয়েছে তাদের। আর বিদ্যালয়ে প্রথমবারের মতো এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষকরাও। শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন প্রদীপ প্রামাণিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, আব্দুল হান্নানসহ অবসরপ্রাপ্ত অনেকেই। শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান। তিনি বলেন, শিক্ষাজীবনের বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। এমন আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। এনোয়ার হোসেন বায়েজিদ এর সঞ্চালনায় পুনর্মিলনী এই আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ সালের সাবেক শিক্ষার্থী যথাক্রমে আবু মোত্তালিব মানিক, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, নকুল কুমার, পলাশ খন্দকার, সঞ্জয় রায়, ইসমাইল হোসেন, শাহিনুর ইসলাম, মোছা: বিথী, নাসিমা খাতুন, সাহানা প্রমুখ। দিনভর নানা স্মৃতিচারণ, গল্প আড্ডা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একই আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয় এর সাবেক ও বর্তমান শিক্ষকদের। সন্ধ্যায় জমকালো আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই পুনর্মিলনী আয়োজনের।