পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত আহত-৩ | Daily Chandni Bazar পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত আহত-৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মে, ২০২৬ ২৩:৪৬
পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত আহত-৩
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত  আহত-৩

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১ নারী নিহত ও ৩ জন আহত হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে ৩১ মে রোববার সকাল ৬ টা পলাশবাড়ী  গাইবান্ধা আঞ্চলিক সড়কের গড়েয়া ব্রীজ নামক স্থানে।
 
পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুত্রে প্রাপ্ত তথ্য ও গাড়ীতে থাকা যাত্রী সুন্দরগঞ্জ দক্ষিণ গোমেরহাট  বেগাডারী গ্রামের আকলিমা বেগম জানান ৩০ মে শনিবার রাতে ঢাকা সায়েদাবাদ থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেরে আসা নিউ সাফা ব্যানারের একটি যাত্রীবাহী বাস (যাহার নম্বর ঢাকা মেট্টো ব ১৫৮২২৭)।সকাল ৬ টা ২০ মিনিটে পলাশবাড়ী গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রীজ এলাকায় পৌছিলে ড্রাইভার ঘুমের ঘোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ী থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
 
এসময় গাড়ীটি  রাস্তার পাশে খাদে পরে গেলে গাড়ীতে থাকা যাত্রী রিক্তা বেগম (২৮) ঘটনাস্থলে নিহত হয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় আরো ৩ জন যাত্রী আহত হয় বলে হাসপাতাল সুত্রে জানাযায়। 
 
নিহত রিক্তা বেগম গাইবান্ধার  জেলার সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী ও আব্দুল মতিন মিয়ার মেয়ে।
 
আহতরা হলেন পলাশবাড়ী উপজেলার নিমদাসের ভিটা গ্রামের  শফিকুলের মেয়ে ছামছুন্নাহার (২৮) গাইবান্ধা সদর উপজেলার লক্ষিপুর গ্রামের আল আমিনের স্ত্রী  আকলিমা(২৫) ও লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৮)।
 
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইমতিয়াজ আমিন, 
পলাশবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত জানান দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।