সিংড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar সিংড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ জুন, ২০২৬ ২৩:৩৮
সিংড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোরের সিংড়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মধু (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 
​আজ বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মধু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার দিকে সিধাখালি মাঠে গরু আনতে যান । গরু নিয়ে বাড়ি ফেরার পথে
 বজ্রপাত মারা যান তিনি।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম 
বিষয়টি নিশ্চিত করেছেন।