বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ জুন, ২০২৬ ০০:১৩
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তিঃ

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য গ্যাস বিদ্যুৎ ও জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বগুড়া মহানগর জামায়াতে ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল বের করে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি সরকারের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব বলেছিলেন আগামী দুই বছর বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হবেনা। অথচ সরকার ৩ মাসের মাথায় ২০ শতাংশ মূল্য বৃদ্ধি করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশের বর্তমান পরিস্থিতি সর্বস্তরের জনগণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, অন্যদিকে ব্যাংকিং খাত, সীমান্ত নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে এক ধরনের তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানির এই নতুন মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় এবং কৃষি উৎপাদন খরচ যে হারে বাড়বে, তাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বক্তারা আরো বলেন, দেশের জনগণ আজ নিজের নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বাধীন প্রতিষ্ঠানসমূহের সুরক্ষা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে সরকারকে অবশ্যই লোক দেখানো আশ্বাসের বাইরে গিয়ে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান।