রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২ জুন) বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়। সভায় খেলাধুলার উন্নয়ন ও সংস্কার বিষয়ে বেশকিছু গুরুতপুর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানসহ আর্থিক সহযোগিতা করছেন।
এছাড়াও ছেলেমেয়েদের মাদক থেকে বিরত রাখার অঙ্গিকারও ব্যক্ত করেছেন তিনি। সেই সাথে খেলাধুলার উন্নয়নের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমাদেরকে প্রতিটি ইভেন্টের খেলাধুলা নিয়মিত চালিয়ে যেতে হবে ও খেলার উন্নয়নের জন্য যা কিছু করা দরকার করতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার উন্নয়ন মানে দেশের উন্নয়ন।
নবগঠিত অ্যাডহক কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনিরা খাতুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক ও