নীলফামারীর সৈয়দপুরে শতাধিক সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন ইকবাল হোসেন বিপু তালুকদার।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কামারপুকুর ইউনিয়ন বাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বিপু তালুকদারের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পরে তারা দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিদের বিএনপিতে যোগদানকে তিনি স্বাগত জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, যোগদানকারী বিপু তালুকদার এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার নেতৃত্বে এই যোগদান কর্মসূচিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।