রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত | Daily Chandni Bazar রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জুন, ২০২৬ ০১:২৮
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার নিকটবর্তী স্থানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূমিকম্পের কম্পন ভুটান ছাড়াও বাংলাদেশ, ভারত এবং চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান এবং প্রয়োজনীয় সতর্কতা অনুসরণের পরামর্শ দিয়েছেন।