গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু, দুইজন হাসপাতালে | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু, দুইজন হাসপাতালে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ জুন, ২০২৬ ০২:২৭
গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু, দুইজন হাসপাতালে
গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ

গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু, দুইজন হাসপাতালে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ্যপানে সোহাগ মণ্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সোহাগ মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে তারা তিনজন দেশীয় মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মণ্ডল মারা যান।

এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মজিবর রহমান ও সৈকত মণ্ডল।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।