বগুড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ব্যবসায়ী জেমস গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ব্যবসায়ী জেমস গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২৬ ০০:৫৫
বগুড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ব্যবসায়ী জেমস গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দশ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ব্যবসায়ী জেমস গ্রেফতার

বগুড়ায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় ব্যবসায়ী রেজওয়ান হাসান জেমস (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রেজওয়ান হাসান জেমস নগরীর সুত্রাপুর এলাকার মো. শাহ আলমের ছেলে এবং বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। তার মালিকানাধীন খান্দার মিশন হাসপাতালের সামনে একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে।

গতকাল রোববার বিকেলে ভুক্তভোগী শিশুটি দোকানে খাবার কিনতে গেলে দোকানের কর্মচারী ময়েন উদ্দিন মোল্লা (৫৮) তাকে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে শাটার খুলে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ময়েন উদ্দিন পালিয়ে যান।

পরিবারের অভিযোগ, দোকানের মালিক জেমস ঘটনাস্থলে না থাকলেও ময়েন উদ্দিনকে পালাতে সহায়তা করেছেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ময়েন উদ্দিন ও জেমসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জেমসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতার অভিযোগে জেমসকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি ময়েন উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে।