শাজাহানপুরে এনজিও কর্মকর্তাকে অপহরণ: ৭ ঘণ্টা পর গাবতলী থেকে উদ্ধার, দুইজন আটক | Daily Chandni Bazar শাজাহানপুরে এনজিও কর্মকর্তাকে অপহরণ: ৭ ঘণ্টা পর গাবতলী থেকে উদ্ধার, দুইজন আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২৬ ০১:০২
শাজাহানপুরে এনজিও কর্মকর্তাকে অপহরণ: ৭ ঘণ্টা পর গাবতলী থেকে উদ্ধার, দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক

শাজাহানপুরে এনজিও কর্মকর্তাকে অপহরণ: ৭ ঘণ্টা পর গাবতলী থেকে উদ্ধার, দুইজন আটক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুস্থ মহিলা সংস্থা নামের একটি এনজিও অফিস থেকে কর্মকর্তা মাকসুদুর রহমান নান্নুকে অপহরণের ৭ ঘণ্টা পর গাবতলী থেকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের দেলোয়ার হোসেন (২৩) ও বগুড়া সদরের আশোকোলা গ্রামের কৌশিক আব্দুল্লাহ (২৪)।

ঘটনার বিবরণ

সোমবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে শাজাহানপুরের গোহাইল এলাকায় এনজিও অফিস থেকে মাকসুদুর রহমান নান্নুকে অপহরণ করা হয়। রাত ৮টার দিকে গাবতলী উপজেলার উজগ্রাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা নান্নুকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে প্রাইভেট কারসহ দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।