বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ১৫০০ পিস ই য়া বা পাচারকালে দুই বেয়াইন গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ১৫০০ পিস ই য়া বা পাচারকালে দুই বেয়াইন গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ জুন, ২০২৬ ০১:০৬
বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ১৫০০ পিস ই য়া বা পাচারকালে দুই বেয়াইন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ১৫০০ পিস ই য়া বা পাচারকালে দুই বেয়াইন গ্রেপ্তার

বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেনের বিআরটিসি মার্কেটের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বুলবুলি বেগম (৪৫) ও বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। তারা সম্পর্কে একে অপরের বেয়াইন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। পরে তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলবুলি বেগম তার বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবা কিনতে এসেছিলেন। চালান হস্তান্তরের সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।