মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন, ২০২৬) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষদের উন্নতমানের আম ও কাঁঠাল পরিবেশন করা হয়। পাশাপাশি নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তাদের মাঝে গরম দুপুরের খাবারও বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
ফল ও খাবার পেয়ে উপস্থিত অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা মো. এনামুল হক। এছাড়া সংগঠনের স্টাফ জুয়েল আলম খন্দকার, জনি ইসলাম, নাছিদ আহমেদ ও শাহিনা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানবিক এ উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।