বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার | Daily Chandni Bazar বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ ০২:৫২
বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

জাপান ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ সম্পর্কে তরুণ প্রজন্মকে অবহিত করতে বগুড়ায় ‘জব অ্যান্ড এডুকেশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের টিটিসি প্রাঙ্গণে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। টিএমএসএস পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান গুনলনাহার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইন জুম মাধ্যমে যুক্ত ছিলেন জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার উইংসয়ের ফার্স্ট সেক্রেটারি জয়নাল আবেদীন, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, নেটিভ জাপানিজ ইনস্ট্রাক্টর মি. তাবাতা, টিএমএসএস নির্বাহী পরার্মশক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, সেক্টর প্রধান ও সিইও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি ড. নিগার সুলতানা, বগুড়া টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস,এম ইমদাদুল হক, বিএমইটি বগুড়ার সহকারী পরিচালক অমিত সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন টিএমএসএস ডোমেইন প্রধান আইইএস-শিক্ষা আলমগীর হোসেন । আয়োজকরা জানান, জাপানের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং ও সিভিল কনস্ট্রাকশন খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেলায় আগতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। মেলায় এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা আরো জানান, যুবসমাজকে বৈশ্বিক শিক্ষা ও শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।