বগুড়ায় ভাতিজার গোপনাঙ্গে কামড় দিলেন চাচা, থানায় অভিযোগ | Daily Chandni Bazar বগুড়ায় ভাতিজার গোপনাঙ্গে কামড় দিলেন চাচা, থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০১:১৯
বগুড়ায় ভাতিজার গোপনাঙ্গে কামড় দিলেন চাচা, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ভাতিজার গোপনাঙ্গে কামড় দিলেন চাচা, থানায় অভিযোগ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পারিবারিক বিরোধের জেরে এক কিশোরের গোপনাঙ্গে কামড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত কিশোরের বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর প্রামানিকপাড়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ঘর সংস্কারের কাজকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে রাশেদ উন নবীর ছোট ভাই রাব্বী ও তার স্ত্রী মেমি বেগম তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে রাশেদ, তার স্ত্রী ও ছেলে মাহফুজ ইসলাম প্রিয় (১৬) আহত হন।

অভিযোগে আরও বলা হয়, সংঘর্ষের এক পর্যায়ে রাব্বী তার ভাতিজা মাহফুজ ইসলাম প্রিয়র গোপনাঙ্গে কামড় দেন। এতে কিশোরটি গুরুতর আহত ও রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার (১৯ জুন) রাতে আহত কিশোরের বাবা রাশেদ উন নবী আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, অভিযোগে অভিযুক্ত রাব্বী ও তার স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।