বগুড়া প্রেসক্লাবের সদস্য, দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য এবং নুনগোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মিন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ ও সাধারণ সম্পাদক আবু সাঈদও শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।