চোটে বিশ্বকাপ শেষ কলম্বিয়ার স্ট্রাইকার জোন কর্দোবার | Daily Chandni Bazar চোটে বিশ্বকাপ শেষ কলম্বিয়ার স্ট্রাইকার জোন কর্দোবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ ০০:৪৩
চোটে বিশ্বকাপ শেষ কলম্বিয়ার স্ট্রাইকার জোন কর্দোবার
চাঁদনী ডিজিটাল ডেস্কঃ

চোটে বিশ্বকাপ শেষ কলম্বিয়ার স্ট্রাইকার জোন কর্দোবার

বিশ্বকাপ চলাকালেই বড় ধাক্কা খেল কলম্বিয়া। দলের অন্যতম স্ট্রাইকার জোন কর্দোবা চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

কলম্বিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, কর্দোবা কুঁচকির (অ্যাডাক্টর) পেশিতে চোট পেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ঘানার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের শুরুতেই চোট পান কর্দোবা। ম্যাচের অষ্টম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিয়ে তার পরিবর্তে স্পোর্টিংয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে নামানো হয়।

কর্দোবার ছিটকে যাওয়ায় কলম্বিয়ার আক্রমণভাগে বড় ধাক্কা লাগল। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ২৫ সদস্যের স্কোয়াড নিয়েই লড়াই চালিয়ে যেতে হবে দলটিকে।

ফুটবল বিশ্লেষকদের মতে, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ এই স্ট্রাইকারকে হারানো কলম্বিয়ার শিরোপা-লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে।