৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি আটক | Daily Chandni Bazar ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ ০১:০১
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি আটক
নিজস্ব প্রতিবেদক

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি আটক

আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন । ছবি- সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগের দিন, ২৯ মে তিনি দুই দিনের সফরে চট্টগ্রামে যান। সফরের উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন করা।

চট্টগ্রামে পৌঁছে সফরের প্রথম দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে রাতে সার্কিট হাউসে অবস্থান নেন তিনি। পরে গভীর রাতে সেনাবাহিনীর একটি দল সেখানে হামলা চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরদিন ৩০ মে সকালে রাষ্ট্রীয় বেতারে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নিহত হওয়ার খবর প্রচার করা হয়।