বগুড়ায় টাচ এন্ড টেক-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar বগুড়ায় টাচ এন্ড টেক-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ ২৩:৩২
বগুড়ায় টাচ এন্ড টেক-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় টাচ এন্ড টেক-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি- বিজ্ঞপ্তির

বগুড়ার বিপণন খাতের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘টাচ এন্ড টেক’ সুপার শপের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) জলেশ্বরীতলা বিপণন কেন্দ্রে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ‘টাচ এন্ড টেক’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক ম্যানেজিং পার্টনার মরহুম রেজাউল বারী ঈসার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের আইটি ম্যানেজার আব্দুর রাজ্জাক দোয়া পরিচালনা করেন।

পরে উপস্থিত গ্রাহক, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কেক কেটে ২৫ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার সাজেদুল বারী লিখন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়িক পার্টনার আব্দুল বারী ও নাইমুল বারী ইসফাক। এছাড়া শুভানুধ্যায়ী ও গ্রাহক হিসেবে উপস্থিত ছিলেন মইনুল হক সুলতান, খালেদ আহমেদ বাবর, ডা. সাইফুল ইসলাম, রেজাউল করিম ডল, শফিকুল ইসলাম বিপুল ও মো. হাবিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার মো. শওকত আনোয়ার, বর্তমান ম্যানেজার মোহাম্মদ খায়রুল ইসলাম, অ্যাকাউন্টস ম্যানেজার মো. মনজুর হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২৫ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিশেষ মূল্যছাড়, বিভিন্ন পণ্যের বিপরীতে নিশ্চিত পুরস্কার এবং র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়েছে।