খাবার নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০, লাঠি খুজছিলেন বর | Daily Chandni Bazar খাবার নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০, লাঠি খুজছিলেন বর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ২৩:২৭
খাবার নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০, লাঠি খুজছিলেন বর
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

খাবার নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১০, লাঠি খুজছিলেন বর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাবার পরিবেশনকে কেন্দ্র করে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে সম্পন্ন হয়। পরে অতিথিরা খাবার খেতে বসেন। এ সময় খাবারের মান ও পরিবেশন নিয়ে বরের বড় ভাই আপত্তি তোলেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, “হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বরও উত্তেজিত হয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।”

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান, মারামারির ঘটনায় তিনজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং একজনকে সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি তাদের জানা ছিল না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।