প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ২৩:৫০
বগুড়ায় নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে কথিত মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে শহরের মুক্তির ফুলবাড়ী বিসিক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল শহর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মিঠু।
বক্তব্য দেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল সরকার, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, ছাত্রদল নেতা আবিদ হাসান, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ (প্রজেক্ট) এবং বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নজরুল হক।
এ সময় বিএনপি নেতা আতাউর রহমান আতা, ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল প্রামাণিক, জিয়াদ হাসান মারুফ, সাবেক যুবদল নেতা শাফি মিয়া, রিপন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা নিয়ন, সজীব, মাহিন, সামিউল, রাহাত, বাপ্পা, সাহেব আলী, কাজল, আনোয়ার, আলাল, বিপ্লব, জুয়েল ও আশিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দাবি করেন, নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এছাড়া বক্তারা লিটন শেখ বাঘা, সাদেক আলী ও বকুল মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, নুর মোহাম্মদ রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এবং সমাবেশে উত্থাপিত দাবিগুলো বক্তাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।