গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘মিনিস্টার’ গ্রেপ্তার | Daily Chandni Bazar গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘মিনিস্টার’ গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ ২৩:৪৮
গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘মিনিস্টার’ গ্রেপ্তার
ধুনট, বগুড়া সংবাদদাতাঃ

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘মিনিস্টার’ গ্রেপ্তার

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মিনিস্টার (৩০) নামের এক নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (৯ আগস্ট) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মিনিস্টার উপজেলার বড় চাপড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বিশ্বকাপ খেলা উপলক্ষে পাশের বাড়িতে দাওয়াত খেতে যান। যাওয়ার সময় তিনি ঘরের ভেতর স্ত্রীকে রেখে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেন।

অভিযোগ করা হয়, এ সুযোগে মিনিস্টার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে মিনিস্টার পালিয়ে যান।

এ ঘটনায় ২৮ জুলাই ভুক্তভোগী বাদী হয়ে মিনিস্টারের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।