রাজশাহীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত | Daily Chandni Bazar রাজশাহীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ০০:৩১
রাজশাহীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগলপাড়া স্পোটিং ক্লাবের উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পাগলপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব ১২ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক  হাবিবুর রহমান হাবিব, দুর্গাপুরের জয়নগরের পাগলাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মোঃ শিহাব আলী, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির টিটু, ছাত্রদল নেতা মাহাবুব তালুকদার, মাহমুদ তালুকদার এবং অন্যান্য অতিথিবৃন্দ।