নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ১২ নারী-পুরুষকে জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আটক প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।
আদালতের পরিদর্শক মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১২ নারী-পুরুষকে আবাসিক হোটেল থেকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।