গাছের শাখা-প্রশাখা কর্তন, প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বগুড়ার কাহালু ও খানপুর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেসকো দুপচাঁচিয়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি কাহালু ও খানপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন নেসকো দুপচাঁচিয়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক।
তিনি দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।