প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১২
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী টুকু
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস।
তিনি জানান, শনিবার রাত ৯টার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মন্ত্রী। চিকিৎসা শেষে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের জন্য চিকিৎসা নেন তিনি।