প্রাইভেটকারে মিলল ১৫ কেজি শুকনা গাঁ’জা, যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar প্রাইভেটকারে মিলল ১৫ কেজি শুকনা গাঁ’জা, যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২২
প্রাইভেটকারে মিলল ১৫ কেজি শুকনা গাঁ’জা, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

প্রাইভেটকারে মিলল ১৫ কেজি শুকনা গাঁ’জা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় ১৫ কেজি শুকনা গাঁজাসহ মো. রফিক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নিশান প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় মাহাথীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত ১০টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি সাদা নিশান প্রাইভেটকার থামানোর সংকেত দিলে রফিক গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটির পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় পাঁচ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ-১৯-৩৮৪৮ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রফিক কুড়িগ্রামের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় রফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই মো. মোস্তাফিজুর রহমান।