বগুড়ায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ | Daily Chandni Bazar বগুড়ায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪৩
বগুড়ায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের জন্য বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকায় ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ করা হবে। এ জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এতে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক প্রভাবিত হবেন।

পিজিসিএল বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল কার্যালয়ের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় গ্রাহকদের বিষয়টি জানাতে এলাকায় মাইকিং করা হবে।

তিনি আরও বলেন, আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ হলে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। অন্যথায় নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন করা হবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।