প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৫
ধামইরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও
ধামইরহাট, নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁর ধামইরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের পাটারিপাড়া গ্রামের ওয়াসেফ আলীর বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বৈদ্যুতিক লাইন থেকে বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেডের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়িসহ ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হওয়ায় পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।
খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দ কৃত ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।