বগুড়ায় কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত -বালক বিভাগে কাহালু, বালিকা বিভাগে সদর থানা চ্যাম্পিয়ন | Daily Chandni Bazar বগুড়ায় কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত -বালক বিভাগে কাহালু, বালিকা বিভাগে সদর থানা চ্যাম্পিয়ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৫
বগুড়ায় কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত -বালক বিভাগে কাহালু, বালিকা বিভাগে সদর থানা চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত -বালক বিভাগে কাহালু, বালিকা বিভাগে সদর থানা চ্যাম্পিয়ন

বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বালক বিভাগে কাহালু থানা এবং বালিকা বিভাগে বগুড়া সদর থানা চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার মানোন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় বগুড়া জেলার ১২টি থানার বালক দল ও ৬টি থানার বালিকা দল অংশ নেয়। মোট ৯টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে ফাইনালে বগুড়া সদর থানা ও কাহালু থানা এবং বালিকা বিভাগে দুপচাঁচিয়া ও বগুড়া সদর থানা মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বালক বিভাগে কাহালু থানা এবং বালিকা বিভাগে বগুড়া সদর থানা বিজয়ী হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
খেলা দেখতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।