‘আওয়ামী লীগের মিছিল হবে’ স্ট্যাটাসের পর যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar ‘আওয়ামী লীগের মিছিল হবে’ স্ট্যাটাসের পর যুবক গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩২
‘আওয়ামী লীগের মিছিল হবে’ স্ট্যাটাসের পর যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

‘আওয়ামী লীগের মিছিল হবে’ স্ট্যাটাসের পর যুবক গ্রেপ্তার

 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে’—এমন স্ট্যাটাস দেওয়ার এক দিন পর বগুড়ার সোনাতলায় মঞ্জুরুল আলম সৌরভ (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঞ্জুরুল আলম সৌরভ একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর (গোবরচাপড়া) বিল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৌরভ সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের একটি নাশকতার মামলায় মঞ্জুরুল আলম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।